তা'লীমুল কুরআন অনলাইন মাদরাসা সম্পর্কে আমাদের সম্মানিত অভিভাবক এবং শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতাগুলো জেনে নিন।
"আমি প্রবাসে থাকি। আমার ছেলের জন্য ভালো একজন কুরআন শিক্ষকের খোঁজ করছিলাম। তা'লীমুল কুরআন মাদরাসার হুজুর অনেক যত্ন সহকারে আমার ছেলেকে নাজেরা পড়াচ্ছেন। এখন তার তাজবিদ অনেক সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ।"
অভিভাবক (নাজেরা কোর্স)
"চাকরির পাশাপাশি কুরআন শেখা আমার জন্য কঠিন ছিল। কিন্তু উনাদের ফ্লেক্সিবল রুটিন আমাকে অনেক সাহায্য করেছে। হুজুর অত্যন্ত আন্তরিক এবং প্রতিটি ভুল খুব সুন্দরভাবে ধরিয়ে দেন। আল্লাহ উনাদের উত্তম প্রতিদান দিন।"
শিক্ষার্থী (ফরজে আইন কোর্স)
"মহিলাদের জন্য পর্দার সাথে ঘরে বসে দ্বীন শেখার এমন একটি প্ল্যাটফর্ম পেয়ে আমি খুবই আনন্দিত। উস্তাযাহ খুব ফ্রেন্ডলি এবং ক্লাসের পরিবেশ অত্যন্ত সুন্দর। যারা কুরআন শুদ্ধ করতে চান, তাদের জন্য এটি সেরা।"
শিক্ষার্থী (মহিলা ব্যাচ)
"আমার ছেলে হিফজ বিভাগে পড়ছে। অনলাইনে হিফজ কতটা সম্ভব সেটা নিয়ে প্রথমে একটু চিন্তিত ছিলাম, কিন্তু হুজুরের নিয়মিত মনিটরিং এবং পরীক্ষার সিস্টেম দেখে আমি পুরো সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ, ও ভালোই এগোচ্ছে।"
অভিভাবক (হিফজুল কুরআন)
"আরবি ভাষা শেখার অনেক দিনের শখ ছিল, কিন্তু গ্রামার বুঝতে কষ্ট হতো। এখানকার হুজুর এত সহজভাবে আরবি ব্যাকরণ বোঝাচ্ছেন যে ক্লাসগুলো করতে আমার খুব ভালো লাগে। এখন কুরআনের অর্থ বুঝতে পারি কিছুটা।"
শিক্ষার্থী (আরবি ভাষা শিক্ষা)
"বড় হয়ে কুরআন পড়া শিখতে খুব লজ্জা লাগত। তাই অনলাইনে এই মাদরাসায় ভর্তি হই। হুজুরদের ধৈর্য এবং পড়ানোর স্টাইল এতটাই ভালো যে, আমি খুব দ্রুত সহিহভাবে কুরআন রিডিং পড়া শিখে গেছি।"
শিক্ষার্থী (নাজেরা কোর্স)
আমাদের শিক্ষার্থীদের মুখ থেকেই শুনুন তাদের অভিজ্ঞতা
মোহাম্মদ শফিকুল ইসলাম (লন্ডন প্রবাসী)
আব্দুর রহমান (ব্যাংকার)
ভিডিওগুলো পরবর্তীতে যুক্ত করা হবে
শত শত শিক্ষার্থীর মতো আপনিও তা'লীমুল কুরআন অনলাইন মাদরাসার একজন গর্বিত শিক্ষার্থী হতে পারেন।
এখনই ভর্তি আবেদন করুন